প্রধান সূচি

তথ্য অফিসের উদ্যোগে কাউখালীতে কর্মশালা

“শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার জেলার কাউখালী উপজেলার চিরাপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার শেখ মো. শহীদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী তথ্য অফিসার বিশ^জিৎ শিকদার।

কর্মশালায় ডেঙ্গু প্রতিরোধ, পরিস্কার পরিচ্ছন্নতা, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ, স্যানিটেশন, পরিবেশ, জন্ম নিবন্ধন, মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধ, মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, শিশুর পানিতে ডোবা প্রতিরোধ, দুর্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা, নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালায় ইউপি চেয়ারম্যান, সদস্য, ইমাম, সাংবাদিক, শিক্ষক, এনজিও কর্মী, সমাজ কর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial