প্রধান সূচি

ভান্ডারিয়া সরকারি কলেজে ৬ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মিত হচ্ছে

পিরোজপুরের ভান্ডারিয়া সরকারি কলেজে ৬ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মিত হচ্ছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে এ ভবনটি নির্মিত হচ্ছে। সোমবার পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু (এমপি) আনুষ্ঠানিকভাবে ভবনের নির্মান কাজের ফলক উম্মোচন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, ভান্ডারিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কৃষিবিদ প্রফেসর এমডি মাহবুব আলম, সাবেক ইউপি চেয়ারম্যান ও জেপি নেতা গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফায়জুর রশিদ খসরু, আওয়ামী লীগ নেতা হাফিজুর রশিদ তারিক জোমাদ্দার, যুবলীগ সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার প্রমূখ। পরে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

কলেজটি ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৫ সালে জাতীয়করণ করা হয়। বর্তমানে কলেজটিতে ২টি বিষয়ে অনার্সসহ মোট ১৮টি বিষয়ে প্রায় এক হাজার দুইশত শিক্ষার্থী অধ্যয়নরত।

এর আগে আনোয়ার হোসেন মঞ্জু ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজের ৪তলা বিশিষ্ট নব নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে এ ভবনটি নির্মান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial