প্রধান সূচি

পিরোজপুরে সুজনের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

সুশাসনের জন্য নাগরিক-সুজন’র পিরোজপুর জেলা কমিটি সোমবার ‘বাংলাদেশের রাজনৈতিক সংস্কার ও নাগরিক ভাবনা’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করে। পিরোজপুরে বিশ^বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত এ বৈঠকে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, নারীনেত্রী, সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।

জেলা কমিটির সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন, সুজনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক দিলীপ কুমার সরকার, এডভোকেট শহীদুল্লাহ খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মতিউর রহমান, মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, প্যানেল মেয়র মিনারা মাহবুব, শংকরপাশা ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন, কলাখালী ইউপি চেয়ারম্যান দিদারুজ্জামান, পৌর কাউন্সিলর সাইদুল্লাহ লিটন, এম এ রব্বানী ফিরোজ, মহিলা পরিষদের সভানেত্রী মনিকা মন্ডল, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, সুপ্র’র সম্পাদক মাইনুল হাসান মুন্না প্রমুখ।

বক্তারা বর্তমান দেশের  রাজনীতির পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ব্যাপক রাজনৈতিক সংস্কার এবং রাজনৈতিক দলসমূহের মধ্যে পারস্পরিক সমঝোতার কোন বিকল্প নেই বলে মত প্রকাশ করেন। এছাড়া বক্তারা রাজনৈতিক সংস্কার বিষয়ে বিভিন্ন প্রস্তাব রাখেন।  বৈঠকটি সঞ্চালনা করেন সুজনের জেলা সম্পাদক মো. শাহ আলম শেখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial