প্রধান সূচি

কাউখালীতে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু

পিরোজপুরের কাউখালী উপজেলার কেউন্দিয়া গ্রামে পানিতে ডুবে সারমিন সুলতানা মুক্তা (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, কেউন্দিয়া গ্রামের মতিয়ার রহমানের স্ত্রী সারমিন সুলতানা মুক্তা সোমবার দুপুর আড়াই টার দিকে বাড়ির পুকুরে যান। পা পিছলে পড়ে গেলে পানিতে তলিয়ে যান। এ সময় বাড়ির লোকজন উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য আনিসুর রহমান জানান, সারমিন সুলতানা মুক্তার মৃগি রোগ ছিল।  সে ২ মেয়ে ও ১ ছেলের জননী।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial