প্রধান সূচি

আওয়ামী লীগ কখনো ক্যাডার রাজনীতি করে না … শ. ম. রেজাউল করিম

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের আইন সম্পাদক শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ কখনো ক্যাডার রাজনীতি করেনা। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার সর্বদা উন্নয়নে বিশ্বাসী। স্বরূপকাঠি উপজেলায় ক্যাডার রাজনীতি হবে, আমরা তা কোনন দিন আশা করিনি। কিন্তু বিগত দিনে স্বরূপকাঠিতে তা হয়েছিল।

শনিবার পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার সন্ধ্যা নদীতে ফেরি সার্ভিস উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অপরের জাহাজ জোর করে দখল করে সাদা ষ্ট্যাম্পে সই নিতে হবে তা কোথাও শুনি নি। একমাত্র যা স্বরূপকাঠিতে হয়েছিল। এটা আমাদের লজ্জা, যাতে আমাদের মাথা অবনত হয়ে যায়।

মন্ত্রী আরো বলেন, আমি ক্যাডার রাজনীতি করিনা। কোন দিন করবোও না। আমি সুদ, ঘুষ খাইনা। এজন্য সুদ, ঘুষখোর লোকদের পছন্দও করিনা। তাই কেউ ক্যাডার হয়ে বা আমার লোক হয়ে আমার জন্য শ্লোগান দিবেন না। কেউ আমার হয়ে, কেউ এ্যানী রহমানের হয়ে, আবার কেউবা মালেক বা শাহ আলম সাহেবের হয়ে পৃথক কোন শ্লোগান দিবেন না। এটা আমার অনুরোধ। শ্রোগান হবে একমাত্র বঙ্গবন্ধু, জননেত্রী শেখ হাসিনার জন্য। কারণ বঙ্গবন্ধু, শেখ হাসিনা না থাকলে আমরা থাকবো না।

মন্ত্রী এ সময় সকলকে আহবান জানিয়ে বলেন, ভেদাবেদ ভুলে দেশরতœ জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে আসুন আমরা সবাই দুর্নীতি, সন্ত্রাস ও অনিয়মের বিরুদ্ধে রুখে দাড়িয়ে এক মোহনায় মিলিত হই। আমরা সবাই এক মোহনায় মিলিত হয়ে পিরোজপুর জেলাকে একটি আধুনিক মডেল জনপদে রূপান্তরিত করি।

স্বরূপকাঠী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু’র সভাপতিত্বে আরো বক্তব্যে রাখেন, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, স্বরূপকাঠী উপজেলা আওয়ামী লীগের সাদারন সম্পাদক এস এম ফুয়াদ, পিরোজপুরের সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ আহম্মেদ সুমন।

এর আগে মন্ত্রী সকালে উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের কহুদাসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার ভবন উদ্বোধন করেন এবং আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নিটল মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট হাকিম হাওলালদার, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, স্বরূপকাঠী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, স্বরূপকাঠী উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial