প্রধান সূচি

তথ্য অফিসের উদ্যোগে কাউখালীতে উঠান বৈঠক

পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে কাউখালী উপজেলার চিরাপাড়া ইউনিয়নের মহিলা সদস্য ফেরদৌসী বেগমের বাড়িতে ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উঠান বৈঠক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চিরাপাড়া ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য ফেরদৌসী বেগম, সুবিদপুর কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মী সন্ধ্যা রানী।

স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসারের প্রতিনিধি প্রতিনিধি মো. গোলাম মোস্তফা। উঠান বৈঠকে শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, জন্ম নিবন্ধন, শিক্ষা, নারীর ক্ষমতায়ন কার্যক্রম সমূহ, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ, শিশুর পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ,  দূর্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা, জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় মহিলাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial