পিরোজপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
তথ্য দিন সেবা নিন এই শ্লোগান নিয়ে মাদকমুক্ত সমাজ ও জঙ্গীবাদ নির্মূল করতে জেলা পুলিশের উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার পিরোজপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের আব্দুস সালাম মধু কমিশনারের বাড়িতে এই বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
পৌর কমিশনার আফরোজা সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ইসলাম বাদল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম সুমন, উপ-পরিদর্শক আরিফল হক, সহকারি উপ-পরিদর্শক নুর আমিন প্রমুখ।
এসময় বক্তরা বলেন, জেলা উপজেলা, ইউনিয়ন, গ্রামাঞ্চলে বিভিন্ন স্থানে মাদকমুক্ত সমাজ গড়তে বাংলাদেশ পুলিশ নিরালস ভাবে কাজ করছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুশীলন সমাজের নেতৃবৃন্দ বাংলাদেশ পুলিশের এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, এই উদ্যোগ সঠিকভাবে পরিচালিত হলে সমাজ থেকে যুব সমাজ আলোর পথে ফিরে আসবে।
