প্রধান সূচি

Sunday, September 15th, 2019

 

কাউখালীতে শিশুদের মধ্যে ফল উৎসব

পিরোজপুরের কাউখালীতে শিশুদের নিয়ে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে রবিবার উপজেলার ২নং আমরাজুড়ী ইউনিয়নের ১৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন শিশুদের নিয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়। উপজেলার প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল লতিফ খসরু এই উৎসবের আয়োজন করেন। শিশুদের মধ্যে মৌসুমী ফল মাল্টা বিতরণ করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। উদ্যোক্তা আব্দুল লতিফ খসরু বলেন, শিশুদের মধ্যে মৌসুমী ফল বিতরণ করতে পেরে আমার খুব ভাল লাগছে। আমি ক্ষুদ্র উদ্যোগ নিয়েছি। আগামী এইসব শিশুদের জন্য বড় কোন উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে সমাজের বিত্তবানদেরবিস্তারিত পড়ুন


কোলকাতা থেকে পৈত্রিক ভিটায় সরকারি হাসপাতাল গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন নচিকেতা

পিরোজপুরের ভান্ডারিয়া বিহারী লাল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (অব) ললিত কুমার গাঙ্গলী ১৯৪৫-’৪৬ সালে বর্তমান ঝালকাঠীর কাঠালিয়া সদর উপজেলার চেঁচরীরামপুর গ্রামের বাসিন্দা এবং একই উপজেলার উত্তর আইনল (আনোইল) বুনিয়া গ্রামের বাসিন্দা জামাতা সখা রঞ্জন চত্রবর্তী সহ স্বপরিবারে ভারতে চলে যান। সেখানেই বাবা সখারঞ্জন চক্রবর্তী এবং মা লতিকা রানী চত্রবর্তীর গর্ভে জন্ম নেন আজকের ভারতের বাস্তবমুখি প্রখ্যাত সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। বরেণ্য এই সঙ্গীত শিল্পী বহুবার শেকড়েরর টানে মাতৃ-পিতৃ ভিটায় আসার জন্য চেষ্টা করেও নানা প্রতিকূলতার কারনে সফল হতে পারেননি। ললিত কুমার গাঙ্গুলী ছিলেন বরা কোঠার জমিদার। চেচরী রামপুরেবিস্তারিত পড়ুন


পিরোজপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

তথ্য দিন সেবা নিন এই শ্লোগান নিয়ে মাদকমুক্ত সমাজ ও জঙ্গীবাদ নির্মূল করতে জেলা পুলিশের উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার পিরোজপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের আব্দুস সালাম মধু কমিশনারের বাড়িতে এই বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। পৌর কমিশনার আফরোজা সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ইসলাম বাদল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম সুমন, উপ-পরিদর্শক আরিফল হক, সহকারি উপ-পরিদর্শক নুর আমিন প্রমুখ। এসময় বক্তরা বলেন, জেলা উপজেলা, ইউনিয়ন, গ্রামাঞ্চলে বিভিন্ন স্থানে মাদকমুক্ত সমাজ গড়তে বাংলাদেশ পুলিশ নিরালস ভাবে কাজ করছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গবিস্তারিত পড়ুন


কাউখালীর সন্ধ্যা ও গাবখান নদীর মোহনায় তীব্র ভাঙন

পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা ও গাবখান নদীর মোহনায় হঠাৎ করে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। এতে ভয়াবহ ভাঙনের মুখে পড়ে পিরোজপুর-স্বরূপকাঠি সড়কের আমরাজুড়ি-আশোয়া ফেরিঘাট ও দুই পাড়ের ব্যবসা প্রতিষ্ঠান বিলীনের আশংকা দেখা দিয়েছে। অপরদিকে ভাঙনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় শুক্রবার রাতে আমরাজুড়ি ফেরীঘাটের আশোয়া আমরাজুড়ি প্রান্তের ফেরির পন্টুনের গ্যাংওয়ে ভেঙ্গে নদীতে পড়ে যাওয়ায়। এর ফলে শনিবার পিরোজপুর-স্বরুপকাঠী রুটের আমরাজুড়ি ফেরি চলাচল বন্ধ ছিল। ৪৮ ঘন্টার পর রবিবার সকাল থেকে ফেরি চলাচল শুরু করেছে। আমরাজুড়ি ফেরীঘাটের সুপার ভাইজার মো. শাহ আলম জানান, গত এক যুগ ধরে কাউখালীর সন্ধ্যা ও গাবখান নদীর মোহনায় অব্যহতবিস্তারিত পড়ুন


৮০১টি প্রতিমা ॥ পুকুরে অষ্টসখীর প্রতিমা

উপমহাদেশের সর্ববৃহৎ দূর্গা পূজা হচ্ছে বাগেরহাটের হাকিমপুর শিকদার বাড়ি দূর্গামন্দিরে

উপমহাদেশের সর্ববৃহৎ মন্দির হিসেবে খ্যাত বাগেরহাটের হাকিমপুরের শিকদার বাড়ীর দূর্গা মন্দিরের প্রতিমা তৈরীর কাজ প্রায় শেষের পথে। চলছে রং তুলি আর নানা রংয়ের সাজ সজ্জার কাজ। সারা দেশের সাড়া জাগানো এই মন্দিরে প্রতিমার সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। প্রতিবছর প্রতিমার সংখ্যা ৫০টি করে বাড়লেও এবার একসঙ্গে ১০০টি প্রতিমা বাড়িয়ে প্রতিমার সংখ্যা দাড়িয়েছে ৮০১টি। এ মন্দিরে এ বছর  স্বারদীয় দুর্গাৎসব পালিত হবে অন্যান্য বছরের তুলনায় সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে ভিন্ন রুপ। এই মন্দিরে প্রতিমা আর সাজ সজ্জা উপ-মহাদেশের সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠত্ব রয়েছে। তারপরও যোগ করা হয়েছে এর সাথে বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠান। জানা গেছে,বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial