ভান্ডারিয়ায় জামিনে মুক্তি পেয়ে প্রতিপক্ষ বাহাদুর গ্রুপের হামলা ॥ আহত-১
জেলার ভান্ডারিয়া উপজেলার পৌর শহরের বড় কানুয়া গ্রামের জামিনে মুক্তি পেয়ে প্রতিপক্ষ বাহাদুর গ্রুপের হামলায় একজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, হোচেন আলী হাওলাদারের ছেলে রহমান (৬৫) এর সাথে প্রতিপক্ষ ওহাব সরদারের ছেলে বাহাদুর সরদার গ্রুপের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই এক পর্যায় গত ১১ সেপ্টেম্বর বাহাদুর গ্রুপ জামিনে মুক্তি পেয়ে নাছির হাওলাদার, জাহাঙ্গীর হাওলাদার, দেলোয়ার সরদারসহ কয়েকজন লোক সংঘবদ্ধ হয়ে পরিকল্পিতভাবে আব্দুর রহমান তার নিজ জমিতে বীজ রোপন করা অবস্থায় তাকে হত্যার উদ্দেশ্যে ধরে নিয়ে তার বাড়ীর রাস্তার সামনে নিয়ে রামদা ও হাতুড়ী দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। এসময় সে ডাক চিৎকার দিলে তার স্ত্রী এগিয়ে এলে তার উপরও হামলা চালায় এবং তার স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে শ্লীলতাহানী ঘটায়। পরবর্তীতে থানা পুলিশ এসে রহমানকে উদ্ধার করে। স্থানীয় লোকজন এসে রহমানকে প্রাথমিক চিকিৎসার জন্য ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা সড়কে ভর্তি করা হয়।
এঘটনায় ভান্ডারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। আহত রহমানের স্বজনরা জানায়, বাহাদুর গ্রুপের নামে পিরোজপুর আদালতে সি.আর মামলা করায় উক্ত মামলায় জামিনে মুক্তি পেয়ে এ ধরনের কার্যক্রম চালাচ্ছে।
