ভান্ডারিয়ায় ১৫টি কবরের ওপর ঘর নির্মান! এলাকাবাসীর মধ্যে উত্তেজনা
জেলার ভান্ডারিয়া পৌর শহরের একটি পারিবারিক কবরস্থান দখল করে ১৫টি কবরের ওপর ঘর নির্মানের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাবসীর মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভান্ডারিয়া পৌর শহরের বাসিন্দা আজিজ হাওলাদারের ছেলে মামুন হমাওলাদার, মাছ ব্যবসায়ী মঞ্জু মোল্লা শহরের ৭নং ওয়ার্ড এর কারিকর পাড়ার ইদ্রিস বেপারীদের পারিবারিক কবরস্থান দখল করে ১৫টি কবরের ওপর বসতঘর নির্মান করছেন। স্থানীয় হেলাল ও ইদ্রিস বেপারী বলেন, যে জমির উপর বসতঘর নির্মান হচ্ছে সেখানে গ্রামবাসীর কবর রয়েছে। তারা হলেন, মরহুম এলেম উদ্দিন বেপারী, মমিন উদ্দিন বেপারী, মজিবুর রহমানের সন্তান, রমজান আলী, আফসার উদ্দিন, শিশু রিয়া, রমজান আলী, আলফাজ উদ্দিন ও তার স্ত্রী, রহিম বেপারীসহ অজ্ঞাত আরো ৫/৭টি কবর রয়েছে। তারা মুসলিম হয়ে কিভাবে কবরস্থানের ওপর বসতঘর নির্মান করে তা আমাদের বোধগম্য নয়।
এ বিষয়ে অভিযুক্ত মামুন হাওলাদার ও মাছ ব্যবসায়ী মঞ্জু মোল্লা জানান, একই গ্রামের স্থানীয় ফাতিমা বেগমের জমি ক্রয় করলে তিনি দিতে না পাড়ায় আমরা কবর স্থানের জমি বুজিয়ে নিয়েছি।
জমি বিক্রেতা ফাতিমা বেগম জানান, ওই জমি নিয়ে অপর পক্ষের সাথে সালিস বৈঠক একটি লিখিত সিদ্ধান্ত হয় যে, তাদের জমি বুজিয়ে দেয়া হবে। কিন্তু তা না মেনে কবরস্থান জোপূর্বক দখল করে বসতঘর নির্মান করছেন তারা।
