প্রধান সূচি

নদমুলা ইউনিয়ন চ্যাম্পিয়ন

ভান্ডারিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট সম্পন্ন

ভান্ডারিয়ায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয় অধিদপ্তরের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)এরফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। ৫০ মিনিটের এ খেলায় উপজেলার নদমূলা শিয়ালকাঠী ইউনিয়ন ২-০ গোলে ধাওয়া ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাজমুল আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া উপজেলা ভাইস চেয়াম্যান মশিউর রহমান মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আবু জাফর হাওলাদার যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার প্রমুখ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন শিক্ষক মো. শফিকুল ইসলাম আযাদ এবং সহকারী লাইসম্যানের দায়িত্ব পালন করে রেজোয়ান হোসেন আরাফাত ও রাকিব হাসান।

পরে অতিথিবৃন্দ বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial