প্রধান সূচি

শিক্ষক গাজী মাহাবুবুল উল আলমের দাফন সম্পন্ন ॥ শোক প্রকাশ

ভান্ডারিয়া উপজেলার বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গাজী মাহাবুবুল উল আলম (৬৪) হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…….রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার সকাল নয়টায় ভান্ডারিয়া বাসস্ট্যান্ড কলেমা চত্বরে প্রথম নামাজে জানাজা এবং সকাল দশটায় নিজ বাড়ি উপজেলার ভিটাবাড়িয়া গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাজা নামাজে অন্যান্যের মধ্যে বাসস্ট্যান্ডে ভান্ডারিয়া বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের গভনিং বডির সভাপতি, জাতীয়পার্টি জেপির উপজেলা আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার, জেপির উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়াম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, বাড়িতে ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্নাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শরিক হন। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে তার রুহের মাগ ফিরাত কামনা এবং শোকাসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক মন্ত্রী জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং পিরোজপুর-২ আসনের সাবেক এমপি এবং দৈনিক ইত্তেফাক ও অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন।

বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান জানান, গাজী মাহাবুবুল উল আলমের মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা কালো ব্যাচ ধারন করেছে। তার রুহের মাগ ফিরাত কামনা করে স্বরণসভা করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial