ইন্দুরকানীতে নুতন উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগদান
৪ মাস উপজেলা নির্বাহী কর্মকর্তার পদ শূন্য থাকার পর অবশেষে ইন্দুরকানীতে যোগদান করলেন হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ। তিনি বৃহস্পতিবার সকালে ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করে সারাদিন অফিস করেন। এর আগে তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
উপজেলা চেয়ারম্যান এম. মতিউর রহমান জানান, দীর্ঘ ৪ মাস পর উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগদান করায় উপজেলা প্রশাসনে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।
Please follow and like us:
« পিরোজপুরে থানা থেকে আসামীর পলায়ন ॥ ৮ ঘন্টা পর ফের গ্রেফতার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) শিক্ষক গাজী মাহাবুবুল উল আলমের দাফন সম্পন্ন ॥ শোক প্রকাশ »
