চিতলমারীতে সাংবাদিকদের সাথে আ’লীগ নেতৃবৃন্দের মতবিনিময়
চিতলমারী উপজেলা প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সহ-সভাপতি সুখময় ঘরামী, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ বেল্লাল হোসেন, প্রচার সম্পাদক এস এম এ সোয়েল, শিক্ষা বিষয়ক সম্পাদক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অবনী মোহন বসু, আওয়ামী লীগ নেতা মুন্সী শহিদুল হক।
এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা প্রেসক্লাব সভাপতি পংকজ মণ্ডল, সহ-সভাপতি তাওহিদুর রহমান বাবু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাফা, কোষাধ্যক্ষ দেবাশীষ বিশ্বাস দেব, সাবেক সভাপতি এস এস সাগর, সাবেক সাধারণ সম্পাদক শেখর ভক্ত, নির্বাহী সদস্য প্রদীপ মণ্ডল, মোঃ কামরুল ইসলাম প্রমুখ।
সভায় আওয়ামীলীগ নেতৃবৃন্দ বিভিন্ন বিষয়ে চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাদের ভূয়সি প্রশংসা করেণ একই সাথে প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে অনুদান প্রদানসহ সহযোগিতার আশ্বাস দেন।
