প্রধান সূচি

চিতলমারীতে সাংবাদিক কপিল ঘোষের শয্যাপাশে প্রেসক্লাব নেতৃবৃন্দ

চিতলমারী উপজেলার প্রথিতযশা সাংবাদিক, দৈনিক কালেরকণ্ঠ পত্রিকার চিতলমারী ও কচুয়া উপজেলা প্রতিনিধি কপিল ঘোষের শয্যাপাশে উপস্থিত হয়ে তার আশু সুস্থ্যতা কামনা করেছেন চিতলমারী উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকাল ৩ টায় সাংবাদিক কপিল ঘোষের দুর্গাপুরস্থ বাস ভবনে তাকে দেখতে যান চিতলমারী উপজেলা প্রেসক্লাব সভাপতি পংকজ মণ্ডল, সহ-সভাপতি তাওহিদুর রহমান বাবু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাফা, কোষাধ্যক্ষ দেবাশীষ বিশ্বাস দেব, সাবেক সভাপতি এস এস সাগর, সাবেক সাধারণ সম্পাদক শেখর ভক্ত, মো. কামরুল ইসলাম প্রমুখ। এ সময় তারা সাংবাদিক কপিলের চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেন ও তার আশু সুস্থতা কামনা করেন।

প্রসঙ্গত, সাংবাদিক কপিল ঘোষ কয়েকদিন ধরে পা ও বুক ব্যাথায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial