প্রধান সূচি

বাগেরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

বাগেরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। “বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রবিবার সকালে বাগেরহাট জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে স্বাধীনতা উদ্যানের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা পরিষদ অডিটরিয়ামে গিয়ে শেষ হয়।

জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবপ্রসাদ পালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাৎ হোসেন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক অগ্রজ কুমার রায়, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবীর হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল্লুর রহমান, পিটিআই সুপার লস্কর সফি আহম্মেদ প্রমুখ।

র‌্যালী ও আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও সরকারী-বেসরকারী কর্মকর্তা এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial