প্রধান সূচি

জেলা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময় সভা

সচেতন নাগরিক কমিটি (সনাক) পিরোজপুর এর সহযোগিতায় এবং সদর হাসপাতাল পিরোজপুর কর্তৃপক্ষের আয়োজনে সোমবার দুপুরে সিভিল সার্জনের কার্যালয়ের সভাকক্ষে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সনাক এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. ফারুক আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সদর হাসপাতাল, পিরোজপুর এর সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ ও সেবার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে তথ্য ও অনুসন্ধান কেন্দ্র কার্যকরীকরণ, অভিযোগ রেজিষ্টার ব্যবহার, ডাক্তারদের শুন্যপদ পূরণ, নারী সেবা বিষয়ক তথ্য বোর্ড ও নারী সেবা বিষয়ক অবকাঠামো উন্নয়ন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের হাসপাতাল পরিদর্শনের সময় দৃশ্যমান করা, দালাল নিয়ন্ত্রণ, শিশু ওয়ার্ডের সেবা বৃদ্ধিকরণ ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি কার্যকরীকরণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং সমস্যাসমূহ সমাধানের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আলোচনায় অংশগ্রহণ করেন, সনাক সভাপতি এডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ খান, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. নিজাম উদ্দিন, স্বাস্থ্য শিক্ষাবিদ মো. নজরুল ইসলাম, হাসপাতালের সমাজসেবা অফিসার জাকির হোসেন হাওলাদার, টিআইবি’র এরিয়া ম্যানেজার ধীমান গাইন, ওয়ান স্টপ ক্রাইসিস সেলের প্রোগ্রাম অফিসার মো. ইমরান হাসান প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি ও স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সদস্য এম. এ রব্বানী ফিরোজ। সভা সঞ্চালনায় ছিলেন টিআইবি’র এ্যাসিষ্ট্যান্ট ম্যানেজার জি.এম. মাজহারুল আলম।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial