প্রধান সূচি

উন্নয়নে শেখ হাসিনার কোন বিকল্প নেই … গণপূর্ত মন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, উন্নয়নের অগ্রযাত্রা সূচিত হওয়ার জন্য শেখ হাসিনার কোন বিকল্প নেই। উন্নত বাংলাদেশ গড়ায় শেখ হাসিনার কোন বিকল্প নেই। শেখ হাসিনার বিকল্প কোন নেতৃত্ব নেই যে বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ, আধুনিক এই রকম একটি বাংলাদেশের জায়গায় নিয়ে এসেছে এবং আরো দূরে নিয়ে যাবে।

আজ রবিবার বেলা ১১টায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাইমহল বাসষ্ট্যান্ডে জেলা সড়ক উন্নয়ন প্রকল্প (বরিশাল জোন) এর আওতায় নাজিরপুর-শ্রীরামকাঠী সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, আজকে পদ্মা সেতুর নির্মাণ কাজ প্রায় শেষ। বেকুটিয়া ফেরিতে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হতো। বেকুটিয়া ব্রীজের ৩৫ ভাগ নির্মাণ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। কলাখালী থেকে ব্রীজ হবে। ইন্দুরহাট, স্বরূপকাঠী, কলারদোয়ানিয়ায় ব্রীজ হবে। পিরোজপুর-১ আসন হবে বাংলাদেশের উন্নত ও সমৃদ্ধ জনপদের একটি দৃষ্টান্ত। কোন জায়গায় ভাঙ্গা রাস্তা, ভাঙ্গা স্কুল, ভাঙ্গা কলেজ থাকবে না। বিপন্ন মসজিদ থাকবে না, বিপন্ন মন্দির থাকবে না।

এসময় মন্ত্রী সড়ক ও জনপদ বিভাগসহ এলজিইডি’র কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ইতিমধ্যে চলমান বিভিন্ন উন্নয়ন কাজের গুনগতমান নিয়ে আমার কাছে অনেক অভিযোগ আছে। কোন ভাবেই কাজের গুনগতমান নিশ্চিত না করে ঠিকাদারী প্রতিষ্ঠানকে বিল দেয়া যাবে না।

ঠিকাদারদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনারা যারা ব্যবসা করবেন করেন, তাতে আমার কোন আপত্তি নেই। কিন্তু ব্যবসার পরিমানটা কোন ভাবেই যেন রিজনেভল অংকের বাইরে চলে না যায়। ২০ ভাগ লাভ করেন, সর্বোচ্চ ৩০ ভাগ করেন কিন্তু ৩০ ভাগ কাজ করবেন আর ৭০ ভাগ খাবেন এটা তো হতে পারে না। আর আমি যতদিন এমপি আছি ততদিন এটা হবে না।

সড়ক ও জনপদ বিভাগের পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমনের সভাপতিতে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, উপজেলা নির্বাহী অফিসার রোজী আকতার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য আতিয়ার রহমান চৌধুরী নান্নু, উপজেলা যুবলীগের সভাপতি এম. খোকন কাজী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তরিকুল ইসলাম চৌধুরী তাপস প্রমুখ।

পরে মন্ত্রী নাজিরপুর ষ্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুননেছা মুজিব জাতীয় গোল্ড কাপ অনুর্ধ্ব ১৭ যুব ও মহিলা ফুটবলারদের খেলা উদ্বোধন করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial