প্রধান সূচি

স্বরূপকাঠীতে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

জেলার স্বরূপকাঠী উপজেলায় ১৫ পিস ইয়াবাসহ মাইনুল ইসলাম হিমেল (২৭) ও ইমন হোসেন আকাশ (২২) নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার পৌর শহরের জগৎপট্টি গ্রামের বাহির চরের ট্রাক পয়েন্ট এলাকা থেকে নেছারাবাদ থানার এএসআই মোজাম্মেল হোসেন তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার সকালে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
আটক মাইনুল হোসেন হিমেল গ্রামের জাহাঙ্গির হোসেনের ছেলে এবং আকাশ একই গ্রামের গোলাম রসূলের ছেলে।
নেছারাবাদ (স্বরূপকাঠী) থানার এএসআই মোজাম্মেল জানান, গোপনসূত্রে বুধবার বিকেলে ১৫ পিস ইয়াবাসহ তাদের দুইজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বৃহস্পতিবার সকালে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial