প্রধান সূচি

Thursday, August 29th, 2019

 

নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানাতে হবে … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধুকে ৭৫ সালে নিষ্ঠুর ভাবে খুন করে একাত্তরের পরাজিত শক্তিরা আমাদের দেশকে পাকিস্তানী ভাবধারায় পরিচালনা করার অপপ্রয়াস চালিয়েছিলো। জিয়া, এরশাদ ও খালেদা জিয়া তাদের শাসন আমলে মুক্তিযুদ্ধের ইতিহাস তথা স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর ভূমিকা বিকৃত করার নানা কুটকৌশল চালায়। মুক্তিযুদ্ধের বর্ণাঢ্য ইতিহাস আজ নতুন প্রজম্মকে জানিয়ে তাদের আগামী দিনের নেতৃত্ব দানের উপযোগী করে গড়ে তুলতে হবে। আজ বৃহস্পতিবার বিকেলে পিরোজপুরে বঙ্গবন্ধু’র ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে “বঙ্গবন্ধু ও স্বাধীনতা বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনিবিস্তারিত পড়ুন


কাউখালীতে আমন রোপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

পিরোজপুরের কাউখালী উপজেলায় বর্তমানে আমন ধানের চারা রোপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আষাঢ়ের অনাবৃষ্টির কারণে আমনের আবাদ নিয়ে বিপাকে পরেছিল চাষিরা। তবে শ্রাবণ মাসের শুরু থেকে ভাদ্র মাসের প্রথম পর্যন্ত কাঙ্খিত বৃষ্টির দেখা মিলেছে এই উপজেলায়। শ্রাবণের বর্ষায় আকাশের ভারী বর্ষণ পেয়ে আমন চাষাবাদের এই ভরা মৌসুমে বুক ভরা আশা নিয়ে মাঠে নেমে পড়েছেন চাষিরা। আর আমনের জমিতে চাষাবাদেই এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে এক সঙ্গে জমি চাষাবাদের কারণে বেড়েছে গেছে শ্রমিকের মজুরি। এই নিয়ে কিছু কিছু কৃষকের মধ্য রয়েছে কিছুটা হতাশাও। কৃষকরা রোপা আমন ধান চাষেরবিস্তারিত পড়ুন


না ফেরার দেশে চলে গেলেন কচুয়ার সকলের প্রিয় সালাম স্যার

না ফেরার দেশে চলে গেলেন কচুয়ার সকলের প্রিয় সালাম স্যার। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে খুলনার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি …. রাজেউন)। মৃত্যুকালে স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম শেখ আব্দুস সালাম (৬০) পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের মরহুম মাস্টার আব্দুল হাসেম শেখ এর জেষ্ঠ পুত্র। তিনি দীর্ঘদিন ধরে কচুয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সরকারী সিএস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার আছরের নামাজ শেষে পিরোজপুর সদর উপজেলার জুজখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।বিস্তারিত পড়ুন


হুমকির মুখে বহু ঘর-বাড়ি

ভান্ডারিয়ার কঁচা নদীর আকস্মিক ভাঙ্গনে বসতবাড়ী ও কৃষি জমি বিলীন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় কঁচা নদীতে আকস্মিক ভাঙ্গনের কবলে পড়ে তিনটি জেলে পরিবারের বসতবাড়িসহ কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে কঁচা নদী তীরবর্তী নদমূলা জেলে পল্লী এলাকায় হঠাৎ ভাঙ্গন শুরু হয়। ভাঙ্গনের কবলে পড়ে মূহুর্তেই দুই একর কৃষি জমি ও তিনটি জেলে পরিবারের বসতঘর সম্পূর্ণ নদীগর্ভে চলে যায়। নদী ভাঙ্গনে বিপন্ন তিন জেলে পরিবার বসতি হারিয়ে এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। সরেজমিনে গিয়ে জানা গেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ কঁচা নদীতে ভাঙ্গন শুরু হয়। প্রথমে জেলে নাসির হাওলাদারের বসতি ভাঙ্গনের কবলেবিস্তারিত পড়ুন


কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পিরোজপুরের কাউখালীতে পানিতে ডুবে মো. মুছা নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নের দক্ষিন নিলতী গ্রামে বৃহস্পতিবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে। নিহত শিশুর মো.মুছা দক্ষিন নিলতী গ্রামের মেহেদী হাসানের ছেলে। মৃতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শিশু মুছা বাড়ির সামনে খেলা করার সময় সবার অগোচরে হঠাৎ বাড়ির পাশের্^ পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করার পর তিনটার দিকে শিশু মুছাকে উদ্ধার করে পরিবারের লোকজন দ্রুত কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


কাউখালীতে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

পিরোজপুরের কাউখালীতে উপজেলা মৎস্য অধিদপ্তর এবং কাউখালী নৌ-পুলিশ যৌথ অভিযান চালিয়ে সন্ধ্যা ও কঁচা নদীর বিভিন্ন এলাকা থেকে প্রায় পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং চড়গড়া জব্দ করেছে। যার আনুমানিক বাজার মূল্য এক লাখ টাকা। বৃহস্পতিবার সকালে সন্ধ্যা ও কঁচা নদী থেকে এসব অবৈধ জাল জব্দ করা হয়। পরে দুপুরে জব্দকৃত ওই জাল কাউখালী লঞ্চ ঘাট সংলগ্ল মাঠে আগুনে পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফনি ভুষন পাল উপস্থিত ছিলেন।


স্বরূপকাঠীতে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

জেলার স্বরূপকাঠী উপজেলায় ১৫ পিস ইয়াবাসহ মাইনুল ইসলাম হিমেল (২৭) ও ইমন হোসেন আকাশ (২২) নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার পৌর শহরের জগৎপট্টি গ্রামের বাহির চরের ট্রাক পয়েন্ট এলাকা থেকে নেছারাবাদ থানার এএসআই মোজাম্মেল হোসেন তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার সকালে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। আটক মাইনুল হোসেন হিমেল গ্রামের জাহাঙ্গির হোসেনের ছেলে এবং আকাশ একই গ্রামের গোলাম রসূলের ছেলে। নেছারাবাদ (স্বরূপকাঠী) থানার এএসআই মোজাম্মেল জানান, গোপনসূত্রে বুধবার বিকেলে ১৫ পিস ইয়াবাসহ তাদের দুইজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial