কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পিরোজপুরের কাউখালীতে পানিতে ডুবে মো. মুছা নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নের দক্ষিন নিলতী গ্রামে বৃহস্পতিবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে। নিহত শিশুর মো.মুছা দক্ষিন নিলতী গ্রামের মেহেদী হাসানের ছেলে।
মৃতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শিশু মুছা বাড়ির সামনে খেলা করার সময় সবার অগোচরে হঠাৎ বাড়ির পাশের্^ পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করার পর তিনটার দিকে শিশু মুছাকে উদ্ধার করে পরিবারের লোকজন দ্রুত কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Please follow and like us:
« কাউখালীতে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ার কঁচা নদীর আকস্মিক ভাঙ্গনে বসতবাড়ী ও কৃষি জমি বিলীন »
