প্রধান সূচি

স্বরূপকাঠিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলার স্বরূপকাঠি উপজেলায় পানিতে ডুবে মো. আব্দুল্লাহ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইদিলকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে ইদিলকাঠি খালে শিশুটি ডুবে গেলে ফায়ার সার্ভিসের ডুবরীসহ স্থানীয় ডুবুরীরা ব্যাপক খোঁজা খুঁজির পরও তাকে পাওয়া যায় নি। শুক্রবার সকাল ৯ টার দিকে ঘটনাস্থলে কিছু দূরে শিশুটির লাশ ভেসে ওঠে।
জানা গেছে, ইদিলকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রমা বেপারীর ৬ বছরের ছেলে রহিত হাওলাদার ওই খালে নেমে সাতার কাটছিল। এসময় বিদ্যালয়ের পাশের বাড়ির রাসেল হাওলাদারের ছেলে আব্দুল্লাহ খালের তীরে অবস্থান করছিল। এক পর্যায়ে রমা বেপারীর ছেলে রহিত হাওলাদার শিশু আব্দুল্লাকে জোর করে খালে নামায়। আব্দুল্লাহ সাঁতার কাটতে না পারায় সে ডুবে যায়।
স্বরূপকাঠি থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আব্দুল্লাহর পরিবার নিয়তিকে মেনে নিয়ে কোন প্রকার অভিযোগ না দিয়ে লাশ নিয়ে গেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial