প্রধান সূচি

ভান্ডারিয়ায় ২শ’ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শুক্রবার বিকেলে ভান্ডারিয়া পৌর শহরের লক্ষীপুরা মল্লিক বাড়ি থেকে জাহানারা বেগম (৬৫), তার ছেলে রাজীব মল্লিক (৩০) ও সহযোগী উপজেলা সমজিদের ঈমাম উজির আলীর ছেলে সাইফুল ইসলাম (২৭) নামের তিন মাদক ব্যবসায়ীকে ২শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে ভান্ডারিয়া থানার পুলিশ ।
পুলিশ সুত্রে জানা গেছে, দীর্ঘদিনের মাদক সম্রাটখ্যাত রাজীব মল্লিক দুপুরে তার বাড়িতে বসে ইয়াবা বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল বাড়ি ঘেরাও করে রাজীব মল্লিককে আটক করে। পরে তার সাথে থাকা ২শ’ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। তার মা জাহানারা বেগম এবং সাইফুল ইসলাম এই বিক্রির কাজে সহযোগিতা করায় তাদেরও গ্রেফতার করে পুলিশ।
ভান্ডারিয়া থানার ওসি এস. এম. মাকসুদুর রহমান জানান, এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial