কচুয়ায় দুই হাজার ফলজ গাছ বিতরন
কচুয়ায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির উদ্যোগে উপজেলার ৫টি ইউনিয়নের স্কুলের শিক্ষকদের মাঝে দুই হাজার ফলজ গাছ বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় বাধাল ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল।
এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাধাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির ম্যানেজার তপন কুমার মন্ডল, প্রোগ্রাম অফিসার বিপ্লব মন্ডলসহ ইউনিয়ন পরিষদের সদস্য ও প্রধান শিক্ষকগণ।
পরে উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ চত্বরে এ চারা বিতরন করা হয় এবং গ্রাম উন্নয়ন কমিটির মাধ্যমে দুই হাজার ফলজ গাছ রোপন করা হয়।
Please follow and like us:
« কচুয়ার বাধাল ইউনিয়নের স্কুলে ফাইল কেবিনেট বিতরন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে সাবেক স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড »
