প্রধান সূচি

ভান্ডারিয়ায় পাচারকালে ট্রাকবোঝাই ৪০০ বস্তা চাল আটক ॥ গ্রেফতার-২

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা থেকে পাচারকালে একটি পণ্যবাহী ট্রাকবোঝাই ৪০০ বস্তা চাল আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ভান্ডারিয়া পৌরশহরের লিয়াকত মার্কেটের সামনের সড়ক থেকে ভান্ডারিয়া থানা পুলিশ এ চাল আটক করে। এ সময় ট্রাক চালক মো. আনোয়র হোসেন (৫৮) ও হেলপার রবিন (২১)কে গ্রেফতার করা হয়।
আটককৃত ৪০০ বস্তা চাল ভিজিডি ও ভিজিএফ এর চাল ভান্ডারিয়া খাদ্য গুদাম ও আমুয়া খাদ্য গুদাম তেকে সংগ্রহের পর তা কালোবাজারে বিক্রির উদ্যেশে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে।
ভান্ডারিয়া থানা সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে ঢাকা-মেট্রো-ট-বি- ৮৮৯৮ নম্বরের একটি ট্রাকে ৪০০ বস্তা চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। স্থানীয় চাল ব্যবসায়ী হেমায়েত উদ্দীন খান তার প্রতিষ্ঠান সহাত এন্টারপ্রাইজ এর মাধ্যমে সাতক্ষিরার ৩০ মাইল এলাকায় এ চাল পাচার করছিল। পুলিশ গোপনে সংবাদ পেয়ে ভান্ডারিয়া পৌর শহরের রিয়াকত মার্কেটের সামনের সড়কে অভিযান চালিয়ে ট্রাক বোঝাই ওই চাল আটক করে।
ভান্ডারিয়া উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. আওলাদ হোসেন জানান, আটককৃত চাল তাদের নয়, এ সম্পর্কে তার কোন ধারণা নেই।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মেজাবা উদ্দীনের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
ভান্ডারিয়া থানার ওসি এস.এম. মাকসুদুর রহমান চাল আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial