পিরোজপুরে হাইড্রোলিক হর্ন বন্ধে পুলিশের অভিযান
পিরোজপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার হাইড্রোলিক হর্ন বন্ধে অভিযান শুরু করেছে পুলিশ।
সোমবার সকালে পিরোজপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে স্থানীয় টাউন ক্লাব সড়ক থেকে এ অভিযান শুরু হয়।
অভিযান চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন সার্জেন্ট আমিনুল কবির, টিএসআই কামাল হোসেন, এটিএসআই রাহাজুল, কন্টেবল মোতাহার।
সার্জেন্ট আমিনুল কবির জানান, পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের নির্দেশে পিরোজপুরে ব্যাটারী চালিত অটোরিক্সার হাইড্রোলিক হর্ণ বাতিলের অভিযান শুরু করেছি। এই হাইড্রোলিক হর্ণের কারনে শহরে শব্দ দূষণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা হাইড্রোলিক হর্ণ বাতিল করে রিক্সার বেল লাগানোর ব্যবস্থা করছি।অভিযানের সময়ে পুলিশের পক্ষ থেকে একটি করে বেল লাগিয়ে দেয়া হচ্ছে।
Please follow and like us:
« নাজিরপুরে ৬ বছরের শিশু ধর্ষণের শিকার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে চাচীর উপর হামলা ॥ ৬ জনের বিরুদ্ধে মামলা »
