প্রধান সূচি

ইন্দুরকানীতে ভোটার হতে এসে আটক

পিরোজপুরের ইন্দুুরকানীতে ভোটার তালিকা হালনাগাদে গ্রেফতারী পরোয়ানা নিয়ে এক আসামী ছবি তুলতে এসে পুলিশের হাতে আটক হয়েছে। পরে ইন্দুরকানী থানা পুলিশের হ্যান্ডকাপ পরানো অবস্থায় ইন্দুরকানী উপজেলা পরিষদের হলরুমে ভোটার তালিকা হালনাগাদের ছবি তোলার কেন্দ্রে আসামী মহিদুর ইসলাম মৃধাকে ছবি তুলে ভোটার তালিকার কাজ শেষ করে থানা হাজতে নিয়ে আসা হয়।
রবিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে থেকে ইন্দুরকানী থানার এএসআই জাকির হোসেন দক্ষিন ইন্দুরকানী গ্রামের মোতালেব মৃধার ছেলে মহিদুল মৃধাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
ইন্দুরকানী থানার এএসআই জাকির হোসেন জানান, মহিদুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা থাকায় তাকে আটক করে আটক অবস্থায় ভোটার তালিকার হালনাগাদের ছবি তোলা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial