প্রধান সূচি

নাজিরপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

জেলার নাজিরপুর উপজেলায় ইমাম হোসেন ঘরামী (২৮) ও নিয়াজ মোর্শেদ সনেট (২৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বৈঠাকাটা তদন্ত কেন্দ্রের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মুগারঝোর গ্রামের সুমন মল্লিকের মুরগীর ফার্ম থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ইমাম হোসেন ঘরামী উপজেলার মুগারঝোর গ্রামের মোতালেব ঘরামীর ছেলে ও নিয়াজ মোর্শেদ সনেট একই গ্রামে শহিদুল ইসলামের ছেলে।

নাজিরপুর থানার ওসি মো. মুনিরুল ইসলাম মুনির জানান, আটক দুজনই পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial