প্রধান সূচি

ভান্ডারিয়ায় অতিবর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

জেলার ভান্ডারিয়া উপজেলায় গত কয়েক দিনের অতিবর্ষণ ও জোয়ারের পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানি ঢুকে পড়েছে আবাসিক বাসা বাড়িতেও। শনিবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, শুক্রবার রাতে পানির প্রবলতা বাড়ায় বহু আবাসিক বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় এ সকল কাঁচা, আধাপাকা ঘরগুলোর ভিতরে প্রায় ২/৩ফুট পানিতে তলিয়ে যাওয়ায় ওই সকল বাসাবাড়ির মূল্যবান আসবাবপত্র, রান্নাঘর, গৃহপালিত পশু হাস, মুরগি, গোয়াল ঘরে পানি। ভূক্তভোগী পরিবারগুলো স্ব স্ব উদ্যোগে নিজেদের জিনিস রক্ষায় পানি সরানোর ব্যবস্থা করছে। আর এতে ভান্ডারিয়া সদরসহ নদ-নদী তীরবর্তী এলাকার মধ্যে ভিটাবাড়িয়া, তেলিখালী, ইকড়ি, গৌরীপুর, নদমুলা এলাকার নি¤œ মধ্যবিত্ত পরিবারগুলোর কাঁচা, আধাপাকা ঘরের অনেক ক্ষতি হয়েছে।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, আমন মৌসুমে বীজতলা, পানের বরজ, কলাক্ষেত এবং সবজী ক্ষেতের ক্ষতি হয়েছে।

এদিকে, শুক্রবার রাতে অতিবর্ষন এবং ক্রমাগত বজ্রপাতে উপজেলার উত্তর পৈকখালী এলাকার বিদ্যুতের ট্রান্সফরমার বিকল হওয়া বিদ্যুৎ সংযোগ তার ছিড়ে যাওয়ায় প্রায় দুই দিন বিদ্যুৎবিহীন ছিল এলাকাবাসি। ওই এলাকার বহু বাসা বাড়ির ফ্রিজ, টিভি, মোবাইল নষ্ট হয়ে গেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial