কাউখালীতে আওয়ামী লীগের শোক সভা
পিরোজপুরের কাউখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে কাউখালী সরকারি বালক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভানু প্রতাপ দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল।
বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন দুলাল, সাধারণ সম্পাদক তালুকদার মো. দেলোয়ার হোসাইন, যুগ্ন-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও জেলা পরিষদের সদস্য শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, জেলা পরিষদের সদস্য বাবলু জোমাদ্দার, আওয়ামী লীগ নেতা এডভোকেট আনোয়ার হোসেন তালুকদার স্বপন, ছাত্রলীগ নেতা কামরুল খান, হৃদয় দে প্রমূখ।
সভা শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহতদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত এবং তবারক বিতরণ করা হয়।
