Saturday, August 17th, 2019
কাউখালীতে আওয়ামী লীগের শোক সভা
পিরোজপুরের কাউখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কাউখালী সরকারি বালক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভানু প্রতাপ দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল। বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন দুলাল, সাধারণ সম্পাদক তালুকদার মো.বিস্তারিত পড়ুন
কৃষি কাজে আবহাওয়া তথ্য-উপাত্ত কৃষকের কাছে পৌঁছাতে ইউনিয়নে ইউনিয়নে চালু হয়েছে প্রকল্প
কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্প নামে টেকসই কৃষি উৎপাদন নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি আবহাওয়া পূর্বাভাস প্রচারের কাজ শুরু হয়েছে। এ প্রকল্পের অধীনে ইতিমধ্যে পিরোজপুর জেলার ৫১টিসহ দেশের ৪০৫১টি ইউনিয়ন পরিষদে একটি করে বৃষ্টি মাপক যন্ত্র ও আবহাওয়া ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থার একটি কারিগরি সেমিনার থেকে দেশী বিদেশী বিশেষজ্ঞগণ বাংলাদেশে কৃষি আবহাওয়া সেবার মান মাঠ পর্যায়ে কার্যকরভাবে বৃদ্ধির সুপারিশ করেন। এর ধারাবাহিকতায় বিশ^ব্যাংকের আর্থিক সহায়তায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একটি যৌথ প্রকল্প হাতেবিস্তারিত পড়ুন
কাউখালী থেকে কর্মস্থলে ফিরতে দূর্ভোগ ॥ বিড়ম্বনায় কর্মজীবী মানুষ
ঈদ-উল-আযহার দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফেরার জন্য কাউখালী লঞ্চ ও স্টীমার টার্মিনালে ঢাকাগামী যাত্রীদের উপচেপড়া ভিড় বেড়েছে। লঞ্চ-স্টীমারে তিল ধারনের ঠাঁই নেই। জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ। লঞ্চে জায়গা না পেয়ে কর্মস্থলে ফেরার বদলে বাড়িতে ফিরতে হয়েছে অনেক যাত্রীকে। এছাড়াও নির্ধারিত ছুটি শেষ হওয়ার কারণে অনেক যাত্রী জীবনের ঝুঁকি নিয়েই পরিবারসহ লঞ্চে উঠছেন। শনিবার কাউখালী লঞ্চঘাট ও স্টীমার ঘাটে ঢাকামুখী কত যাত্রী কর্মস্থলে ফিরে গেছেন তার সঠিক হিসেব রাখা কারও পক্ষে সম্ভব হয়নি। তবে কাউখালী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ৫টি লঞ্চ ও ১টি স্টীমার। বিআইডব্লিউটিসির স্টীমার মধুমতিতে তিলবিস্তারিত পড়ুন
নাজিরপুরে শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা ॥ গ্রেফতার-১
পিরোজপুরের নাজিরপুরে অষ্টম শ্রেণীর এক স্কুলছাত্রী শ্যালিককে অপহরণের পাঁচ মাস পর অপহৃতাকে উদ্ধার ও অপহরণকারী দুলাভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শুক্রবার রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দুলাভাই ফেরদৌস শেখসহ ৮ জনকে আসামী করে নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। শনিবার দুপুরে অপহৃতাকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, উপজেলা উত্তর দীর্ঘা গ্রামের অষ্টম শ্রেনীর এক স্কুল ছাত্রী (১৫) কে চলতি বছরের ১২ মার্চ স্কুলে যাওয়ার পথে একই গ্রামের আক্কাস শেখের ছেলে ও ওই ছাত্রীর দুলাভাই ফেরদৌস শেখ ভুলবিস্তারিত পড়ুন
অনৈতিক প্রস্তাবে রাজী না হওয়ায় কলেজ ছাত্রীকে শ্লীলতাহানী ও মারধর
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমূলা গ্রামের কাওছার গাজী নামের এক বখাটের বিরুদ্ধে একই গ্রামের এক কলেজ ছাত্রীকে শ্লীলতাহানী ও মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মেয়েটি শনিবার ভান্ডারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কাওছার গাজী স্থানীয় কালাম গাজীর ছেলে এবং এক সন্তানের জনক। মেয়েটি ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। মেয়েটির অভিযোগ সূত্রে জানা গেছে, নদমূলা গ্রামের মো. কালাম গাজীর ছেলে বখাটে কাওছার গাজী প্রায়ই কলেজে যাওয়ায় সময় তাকে উত্যক্ত করত এবং অনৈতিক প্রস্তাব দিত। বখাটের এ অনৈতিক প্রস্তাবে রাজী না হওয়ায় সে প্রযুক্তি ব্যবহার করেবিস্তারিত পড়ুন
ভারী বর্ষণে বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত ॥ জনদূর্ভোগ চরমে
ভারী বর্ষণে বাগেরহাটের প্রায় আড়াইশ মৎস্য ঘেরসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। শুক্রবার দিবাগত গভীর রাত থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত একটানা ৬ ঘন্টার বিরামহীন বর্ষনে উপকূলীয় জেলা বাগেরহাটে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে জেলার তিনটি পৌরসভা ও উপজেলাগুলোর নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। বৃষ্টিতে সকাল থেকেই শহরের রাস্তা ঘাট ছিল ফাকা। জেলায় গড় ৫৫ মিলিমিটার বৃষ্টিপাতের ফলে দিন মজুর ও খেটে খাওয়া মানুষেরা কাজের সন্ধানে বাইরে যেতে পারছে না। কৃষিতেও প্রভাব পড়েছে এ ভারী বর্ষণে। এদিকে, জেলার নিম্নাঞ্চলের অধিকাংশ এলাকার রাস্তাঘাট বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় কারণে জনদূর্ভোগ চরমেবিস্তারিত পড়ুন
ভারী বর্ষণে পাইকগাছার বিস্তির্ণ এলাকা তলিয়ে গেছে
পাইকগাছায় কয়েক দিনের একটানা বর্ষণের পর শুক্রবার দিবাগত ভোর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ভারী বর্ষণে পাইকগাছার বিস্তির্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। ভারী বর্ষণে মৎস্য ঘের, সবজি ক্ষেত, নার্সারী, পুকুর, রাস্তা ও বসতবাড়ী তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাইকগাছার গদাইপুর, হরিঢালী, কপিলমুনি ও রাড়–লী উঁচু এলাকা হলেও বাকী ৭টি ইউনিয়ন নিঁচু এলাকায় অবস্থিত। সামান্য বৃষ্টি হলে এ সকল এলাকা পানিতে তলিয়ে যায়। তবে গত দিনের ভারী বর্ষণে উঁচু এলাকাও তলিয়ে গেছে। শনিবার সকাল ৯টার পর বৃষ্টি থামলেও উপজেলার বেশিরভাগ গ্রামীন রাস্তাগুলো পানিতে তলিয়ে থাকে। কয়েক’শ কাঁচা ও আঁধাপাকা ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে।বিস্তারিত পড়ুন
