ভান্ডারিয়ায় মাদক বিরোধী র্যালী ও সমাবেশ
পিরোজপুরের ভান্ডারিয়ায় মাদক বিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মাদক বিরোধী শক্তি নামের একটি সংগঠনের ব্যানারে ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলামের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ভান্ডারিয়া মাদক বিরোধী শক্তির সভাপতি মো. হেলাল মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বন্দর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন সিকদার, ভান্ডারিয়া টাউন ক্লাবের সভাপতি রিয়াজ মাহমুদ, শিক্ষক মো. শফিকুল ইসলাম আজাদ, জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি মো. মোস্তফা সিকদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আলামিন সরদার, পেশাজীবী পরিষদ, চট্টগ্রাম এর প্রতিষ্ঠাতা সৈয়দ মাইনুল ইসলাম মঈন, সমন্বয়ক হাফিজুর রহমান, সাংবাদিক মামুন হোসেন প্রমূখ। 
সমাবেশে ভান্ডারিয়া থানার ওসি এস. এম. মাকসুদুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম স্বপন সিকদার উপস্থিত ছিলেন।
সমাবেশে ভান্ডারিয়ায় উপজেলায় মাদক নির্মূলে তরুণ সমাজকে সম্মিলিতভাবে সোচ্চার হয়ে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। সমাবেশে মাদক মুক্ত ভান্ডারিয়া গড়তে তরুণরা শপথ নেন।
