প্রধান সূচি

স্বরূপকাঠীতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

জেলার স্বরূপকাঠী উপজেলায় ১৭৬ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে স্বরূপকাঠী অফিসার্স এসোসিয়েশন।

২০১৯ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এই সংবর্ধনা প্রদান করা হয়।

শুক্রবার সকালে স্বরূপকাঠী সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়। এ সময় অফিসার্স এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মো. সামছুল হক, সরকারি স্বরূপকাঠী কলেজের অধ্যক্ষ অধ্যাপক অশোক কুমার সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন,  জীবনে প্রতিষ্ঠিত হতে হলে ভাল লক্ষ্য নিয়ে চলতে হবে। লেখাপড়া করে ভাল কিছু শিখে বসে থাকলেই হবেনা। সেগুলো মেনে চললেই সফলকাম হওয়া সম্ভব। আর সফলকাম হতে হলে আমদের সবাইকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান শিক্ষার্থীদের মাঝে জ্ঞানীজনের জীবনী গল্প শুনিয়ে তাদেরকে সর্বদা ভাল পথে থেকে শিক্ষার মান উন্নয়ন ঘটানোর আহবান জানান। একই সাথে পুলিশ সুপার সবার মাজে মাদকের কুফল তুলে ধরে সর্বদা মাদককে ঘৃনা করতে বলেন।

সাবেক যুগ্ন সচিব ও সংগঠনের সভাপতি শ্যামা প্রসাদ বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বরূপকাঠী উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, স্বরূপকাঠী থানার ওসি) কে. এম. তারিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial