কাউখালীতে শোক দিবসে জেপি’র আলোচনা সভা ও দোয়া
জেলার কাউখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা জাতীয়পার্টির কার্যালয়ে জেপি’র সভাপতি মাহাবুবুর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেপি নেতা আবু সাঈদ মিঞা মনু, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, যুগ্ন-সাধারণ সম্পাদক খান মো. বাচ্চু, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, জাতীয় মহিলা পার্টির সভানেত্রী অধ্যক্ষ আফরোজা সনু, জেপি নেতা জাকির হোসেন, ডা. মতিউর রহমান, যুব সংহতির সাধারণ সম্পাদক নুরুজ্জামান মনু, ছাত্র সমাজের আহবায়ক কাইয়ুম শেখ, জয়দেব সমদ্দার, শামীম হোসেন প্রমূখ।
সভায় উপজেলা জেপি, যুবসংহতি, ছাত্রসমাজ ও মহিলা পার্টির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. হাফিজুর রহমান।
