প্রধান সূচি

কাউখালীতে জাতীয় শোক দিবস পালিত

জেলার কাউখালী উপজেলায় শোক আর শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে স্থানীয় মুজিব চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী জানায় উপজেলা প্রসাশন, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ সর্বস্তরের মানুষ। পরে শোক র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. দেলোয়ার হোসেন, যুগ্ন-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, জাতীয় পার্টি (জেপি) সাধারণ সম্পাদক শাহ আলম নসু, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান এলিজা সাঈদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলী আজিম শরীফ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায় প্রমূখ।
আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দুপুরে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে কাউখালী উপজেলা আওয়ামী লীগের দু’গ্রুপ পৃথক ভাবে এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial