বাগেরহাটে জাতীয় শোক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
বাগেরহাটে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হেেয়ছে।
বুধবার বিকেলে বাগেরহাট জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে রেল রোডস্থ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ মিনারে সামনে এসে শেষ হয়।
র্যালী শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ফরিদ উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, সরদার ফখরুল আলম সাহেব, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, জেলা যুব লীগের আহবায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, জেলা তাতী লীগের আহবায়ক আলহাজ¦ বাকী তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক আহাদ হায়দার, আওয়ামী লীগ নেতা শেখ ফিরোজুল ইসলাম, অমিত রায়, মনোয়ার হোসেন টগর, ভূইয়া হেমায়েত উদ্দিন, আখতারুজ্জামান বাচ্চু, এম এ মতিন, শেখ বশিরুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট শরিফা খানম, জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন, সাধারণ সম্পাদক নাহিয়ান আল সুলতান ওশানসহ জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা কর্মী।
