প্রধান সূচি

জাতীয় শোক দিবস উপলক্ষে কাউখালীতে আলোচনা সভা ও দোয়া

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলার কাউখালী উপজেলায় উপজেলা আওয়ামী লীগের একাংশ ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে কাউখালী সরকারি বালক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ মোহাম্মদ কাইযুমের সভাপতিত্বে অনুষ্ঠিত বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম. এ. হাকিম হাওলাদার, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আব্দুর রাজ্জাক খান বাদশা, শাহাজাহান খান তালুকদার, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী রুহিয়া বেগম হাসি, জেলা যুব লীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলা শ্রমিক লীগের সভাপতি মজনু তালুকদার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এডভোকেট একেএম আব্দুস শহীদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন প্রমূখ।

সভায় উপজেলা  আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial