Wednesday, August 14th, 2019
জাতির জনকের প্রতি শ্রদ্ধাঞ্জলি
“একজন মানুষ হিসেবে সমগ্র মানবজাতি নিয়েই আমাদের কমবেশী ভাবতে হয়। একজন বাঙালি হিসেবে যা কিছু বাঙালিদের সাথে সম্পর্কিত তাই আমাকে গভীরভাবে ভাবায়। এ নিরন্তর সম্পৃক্ততার উৎস ভালোবাসা, অক্ষয় ভালোবাসা, যে ভালোবাসা আমার রাজনীতি ও অস্তিত্বকেই অর্থবহ করে তুলে।” এ কথাগুলো বলেছিলেন বাঙ্গালীর অবিসংবর্ধিত নেতা স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে সামনে রেখে বিনম্র শ্রদ্ধাসহ জাতির জনক বঙ্গবন্ধুর একথা দিয়েই আমার এ লেখা শুরু করছি। বঙ্গবন্ধু ও বাংলাদেশ এ নাম দুটি সমার্থক অথবা একে অপরের পরিপূরক। বঙ্গবন্ধুর নামের সাথে মিশে আছে বাংলাদেশ। যাকেবিস্তারিত পড়ুন
জাতীয় শোক দিবস উপলক্ষে কাউখালীতে আলোচনা সভা ও দোয়া
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলার কাউখালী উপজেলায় উপজেলা আওয়ামী লীগের একাংশ ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কাউখালী সরকারি বালক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ মোহাম্মদ কাইযুমের সভাপতিত্বে অনুষ্ঠিত বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম. এ. হাকিম হাওলাদার, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আব্দুর রাজ্জাক খান বাদশা, শাহাজাহান খান তালুকদার, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজীবিস্তারিত পড়ুন
বাগেরহাটে জাতীয় শোক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
বাগেরহাটে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হেেয়ছে। বুধবার বিকেলে বাগেরহাট জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে রেল রোডস্থ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ মিনারে সামনে এসে শেষ হয়। র্যালী শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসেরবিস্তারিত পড়ুন
বাগেরহাট সদর হাসপাতালে অটোমেটেড সেল মেশিন উদ্বোধন
বাগেরহাট সদর হাসপাতালে রক্ত পরীক্ষার জন্য অটোমেটেড সেল মেশিন উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে হাসপাতালের প্যাথলজি কক্ষে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় আনুষ্ঠানিকভাবে উন্নতমানের এ মেশিনের উদ্বোধন করেন। এসময় বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, সিভিল সার্জন ডা. জিকেএম সামসুজ্জামান, পৌর মেয়র খান হাবিবুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ হায়দার, আওয়ামী লীগ নেতা শেখ ফিরোজুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ তানজিল্লুর রহমান প্রমুখবিস্তারিত পড়ুন
মোংলায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মোংলায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মোংলা শাখার উদ্যোগে বুধবার বিকেলে ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান নূর মোহাম্মদ। সভাপতির বক্তব্যে নুর মোহাম্মদ বলেন, বঙ্গবন্ধু আমাদেরকে একটি স্বাধীন মানচিত্র ও ভূখন্ড দিয়েছেন। সেই ভূখন্ডকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে ইসলামী ব্যাংকের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শোক দিবসের সভায় অন্যান্যের মধ্যেবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠি পল্লী বিদ্যুৎ সমিতি
ইঞ্জিনিয়ার পরিমলের বদলি গুঞ্জন ॥ স্বস্তি নেমেছে গ্রাহকদের মধ্যে
গ্রাহকদের সাথে দুর্ব্যবহার, কারণে-অকারণে লোডশেডিংসহ নানা অনিয়মের মৌখিক অভিযোগ মাথায় নিয়ে অবশেষে স্বরূপকাঠি পল্লী বিদ্যুতের পূর্বঞ্চাল শাখার কর্মস্থল থেকে বদলি হচ্ছেন জুনিয়র ইঞ্জিনিয়ার পরিমল চন্দ্র গাইন বলে। মঙ্গলবার স্বরূপকাঠি উপজেলা প্রশাসনের ফেসবুক আইডি থেকে ‘বিদ্যুৎ সাপ্লাইয়ে পরিমল প্রভাব” পড়তে শুরু করেছে বলে জনগণ আশংকা প্রকাশ করছেন এবং ক্ষোভও জানাচ্ছেন। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি’। এমন এক ষ্ট্যাটাস দেওয়ার পর থেকে তার বদলি কার্যক্রম শুরু হয়েছে বলে গুঞ্জন শুরু হয়েছে। স্বরূপকাঠি কৌড়িখাড়া পল্লী বিদ্যুৎ শাখা জোনাল অফিস সূত্রে জানা গেছে, স্বরূপকাঠি উপজেলা প্রশাসনের ওই ফেসবুক ষ্ট্যাটাস ও গ্রাহকদের নানান মৌখিক অভিযোগে আগামীবিস্তারিত পড়ুন
কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পিরোজপুরের কাউখালীতে পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের বান্নাকান্দা গ্রামে বুধবার দুপুর ২ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মো. মাহী। সে উপজেলার কাউখালী সদর ইউনিয়নের জয়কুল গ্রামের স্কুল শিক্ষক মাহামুদ হোসেন চুন্নুর ছেলে। মৃতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিশু মাহী মায়ের সাথে ঈদ করতে রবিবার সয়না রঘুনাথপুরের বান্নাকান্দা গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। বুধবার দুপুর ২ টার মাহী বাড়ির সামনে খেলা করার সময় সবার অগোচরে হঠাৎ বাড়ির পাশের্^ বেতকা খালের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করার পর শিশু মাহীকেবিস্তারিত পড়ুন
