প্রধান সূচি

ভান্ডারিয়ায় ১৫ আগষ্ট পালনে জেপি’র প্রস্তুুতি সভা

জেলার ভান্ডারিয়া উপজেলায় ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন উপলক্ষে শুক্রবার রাতে জাতীয়পার্টি (জেপি)’র উদ্যোগে উপজেলা দলীয় কার্যালয়ে প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
জেপি’র উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক পৌর কাউন্সিলর ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, যুগ্ন আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, মো. শফিকুল ইসলাম খোকন সিকদার, মো. দুলাল সরদার, জামাল উদ্দিন লিটন, দপ্তর সম্পাদক মো. মোস্তফা সিকদার, মো. আমির মল্লিক, জাতীয় যুব সংহতি জেপির উপজেলা আহবায়ক শহিদুজ্জামান রাজু মল্লিক, সদস্য সচিব মনির সরদার, যুগ্ন আহবায়ক মো. শাহআলম সরদার, ছাত্র সমাজের আহবায়ক আরিফুল ইসলাম শিমুল আকন, যুগ্ন আহবায়ক আফজাল সরদার, বেল্লাল মুন্সি, সোহাগ সিকদার।
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে উপজেলা প্রশাসনের সাথে সকল কর্মসূচিতে অংশ গ্রহন করাসহ বিকেল ৫টায় উপজেলা দলীয় কার্যালয় প্রাঙ্গনে জাতীয়পার্টি এবং আওয়ামী লীগের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়।
আলোচনা সভায় সাবেক মন্ত্রী জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান এবং পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-ইন্দুরকানী) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানানো হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial