প্রধান সূচি

কাউখালীতে প্রতিবন্ধিদের মাঝে মশারি বিতরণ

জেলার কাউখালীতে ডেঙ্গু মশার প্রকোপ থেকে রক্ষা করতে প্রতিবন্ধিদের মাঝে মশারি বিতরণ করছে কাউখালী প্রতিবন্ধি কল্যাণ সংস্থা।

রবিবার দুপুরে কাউখালীর আমরাজুড়ি আবাসন প্রকল্পে অবস্থানরত ৫ প্রতিবন্ধি পরিবাররের মাঝে ম্যাজিক মশারি বিতরণ করেন প্রতিবন্ধি কল্যাণ সংস্থার সভাপতি সামাজিক উদ্যোক্তা আব্দুল লতিফ খসরু।

চার বাকপ্রতিবন্ধির মা মঞ্জিলা বলেন, “মোর সামি ও চাইর মাইয়া পোলা বোবা। খসরু ভাই মোগো আবাসনে আইয়া মোগো মাইয়া-পোলারে মশারি দেছে হেতে মোরা খুশি।”

উদ্যোক্তা আব্দুল লতিফ খসরু বলেন, কিছু মানুষকে ডেকে সচেতন করার পাশাপাশি ম্যাজিক মশারি বিতরণ করলাম। আশা করি আমার মতো অন্যরাও এগিয়ে আসবেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial