পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগের মোমবাতি প্রজ্জ্বলন
শোকের মাস আগস্টের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মোমবাতি জ্বালিয়ে সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
শহরের সিও অফিস এলাকায় বৃহস্পতিবার দিবসের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিউল হক মিঠু। এসময় অন্যান্যদের মধ্যে জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা রাসেল পারভেজ রাজা, শেখ মো. হাসান মামুন, জসিম উদ্দিন রায়হান, আমিনুল মোস্তফা ফকিরসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« পিরোজপুরে ডেঙ্গু জ্বরে ২ জনের মৃত্যু ॥ হাসপাতালে ৮ জন ভর্তি (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে ভাতিজিকে ধর্ষনের পর হত্যা মামলায় এক ব্যক্তির ফাঁসি »
