Thursday, August 1st, 2019
পিরোজপুরে ভাতিজিকে ধর্ষনের পর হত্যা মামলায় এক ব্যক্তির ফাঁসি
পিরোজপুরে আপন ভাতিজি অষ্টম শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের পর হত্যা মামলায় নূর মোহাম্মদ নামে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ এবং একই সাথে এক লক্ষ টাকা জরিমানা করেছে আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. মিজানুর রহমান এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত নূর মোহাম্মদ জেলার মঠবাড়িয়া উপজেলার নলী তুলতলা গ্রামের মৃত আব্দুর রশিদ হাওলাদারের ছেলে। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১০ সালের ২১ মার্চ সকাল ৭টার দিকে উপজেলার নলী তুলাতলা গ্রামের বাসিন্দা মহারাজ হাওলাদারের স্ত্রী ফাতেমা বেগম তার দ্ইু মেয়ে আমেনা (১৪) (তুলাতলা মাধ্যমিকবিস্তারিত পড়ুন
পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগের মোমবাতি প্রজ্জ্বলন
শোকের মাস আগস্টের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মোমবাতি জ্বালিয়ে সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। শহরের সিও অফিস এলাকায় বৃহস্পতিবার দিবসের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিউল হক মিঠু। এসময় অন্যান্যদের মধ্যে জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা রাসেল পারভেজ রাজা, শেখ মো. হাসান মামুন, জসিম উদ্দিন রায়হান, আমিনুল মোস্তফা ফকিরসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
