ভান্ডারিয়ার দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে চুরি
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ ধাওয়া মাধ্যমিক বিদ্যালয় ও রাজপাশা মাধ্যমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি হয়েছে। চেরেরা দুটি বিদ্যালয় থেকে নগদ টাকা, ল্যাপটপ কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রোজেক্টর নিয়ে যায়। মঙ্গলবার রাতে এ চুরির ঘটনা ঘটে।
দক্ষিণ ধাওয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল আমিন জানান, রাত আনুমানিক ২ টার দিকে একদল চোর শিক্ষক মিলনায়তন ও প্রধান শিক্ষকের কক্ষে তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ৫টি আলমারি ভেঙ্গে একটি ল্যাপটপ, একটি মাল্টিমিডিয়া প্রোজেক্টর, নগদ ৭ হাজার ৮শ’ টাকা নিয়ে যায়।
অপরদিকে, একইরাতে রাজপাশা মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন কক্ষের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ১টি মাল্টিমিডিয়া প্রোজেক্টর ও নগদ ৬ হাজার টাকা চুরি হয় বলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ জানান।
ভান্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান জানান, দুটি স্কুলে চুরির ঘটনা শুনেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে থানায় কোন অভিযোগ পাইনি।
