প্রধান সূচি

পিরোজপুরে ছেলে ধরা গুজব বিরোধী প্রামান্য চিত্র প্রদর্শন

পিরোজপুরে জেলা পুলিশের উদ্যোগে ছেলে ধরা গুজব বিরোধী সচেতনাতামূলক প্রাম্যান্য চিত্র প্রদর্শন করা হয়েছে। আজ বুধবার বিকেলে শহরের ক্লাব রোডে এ প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।
পদ্মা সেতুতে কল্লা (মাথা) লাগবে বিষয়ে ছেলে ধরা গুজব থেকে সাধারণ মানুষকে সচেতন করতে জেলা পুলিশের সপ্তাহব্যাপী সচেতনতামূলক কর্মসূচির সমাপনী দিনে বুধবার এ প্রামান্য চিত্র প্রদর্শন শেষে সমাবেশে বক্তব্য রাখেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
এ সময় পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিউল হক মিঠু, পিরোজপুর টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি, দৈনিক পিরোজপুর কন্ঠ সম্পাদক ও পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, পিরোজপুর সদর থানার ওসি এস. এম. জিয়াউল হকসহ পুলিশের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন।
পরে সমাবেশে উপস্থিত লোকজন এবং শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ছেলে ধরা গুজব বিরোধী লিফলেট বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial