সাবেক কমিশনার মরহুম আব্দুস সালাম মধু’র স্মরণে পিরোজপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প
মরহুম ডা. আব্দুল আজিজ ও তাঁর পুত্র বিশিষ্ট সমাজ সেবক সাবেক কমিশনার মরহুম আব্দুস সালাম (মধু)’র স্মরণে ডা. আজিজ কেয়ার হোমস এন্ড বৃদ্ধাশ্রমের উদ্যোগে অসহায় দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে দিনব্যাপী পিরোজপুর পৌরসভার উত্তর নামাজপুর এলাকায় মরহুম ডা. আজিজ সাহেবের বাড়ীতে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এতে এলাকার অসহায় ও দরিদ্র রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন মরহুম আব্দুস সালাম (মধু)’র ভাই পিরোজপুর ডায়াবেটিক সমিতির চিকিৎসক ডা. শাহ আলম, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সহকারী মেডিকেল অফিসার ডা. কালাম শেখ ও প্রশিক্ষন প্রাপ্ত চিকিৎসক অনিক হাওলাদার।
ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার অসহায় ও দরিদ্র রোগীদের চিকিৎসা সেবাসহ বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
Please follow and like us:
« পাইকগাছায় ১৭৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে পুলিশের গুজব বিরোধী গণসচেতনা র্যালী ও আলোচনা সভা »
