প্রধান সূচি

পিরোজপুরে মাদক মামলায় একজনের ১০ বছরের কারাদন্ড

পিরোজপুরে মাদক মামলায় এক পালাতক আসামীকে ১০ বছরের সশ্রম কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের করাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত মো. ইকবাল মল্লিক জেলার ভান্ডারিয়া উপজেলার লক্ষীপুরা গ্রামের মৃত রুস্তুম মল্লিকের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবারণে জানা গেছে, ২০১০ সালে ৭ অক্টোবর ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তৎকালীন ভান্ডারিয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে বিভিন্ন থানার ১৫ মামলার আসামী মো. ইকবাল মল্লিককে ৩শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এ ব্যাপারে ভান্ডারিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে দায়ের করা হয়।

রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জহিরুল ইসলাম এবং আসামী পক্ষে ছিলেন এডভোকেট আহসানুল কবীর বাদল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial