মঠবাড়িয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা ছাত্র গ্রেফতার
মঠবাড়িয়ায় ৫বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা ছাত্র জাহিদ কাজী (১৬) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের মিরুখালী সড়ক থেকে থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জাহিদ কাজীকে গ্রেফতার করে। জাহিদ উপজেলার দাউদখালী ইউনিয়নের রড়হারজী গ্রামের রুস্তুম কাজীর ছেলে ও স্থানীয় একটি মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্র।
মামলা সূত্রে জানা গেছে, শিশুটি তার নানা বাড়ি বড়হারজী গ্রামে নানীর কাছে থাকে। গত সোমবার বিকেলে শিশুটি পাশের একটি ঘরে খেলছিল সে সময় প্রতিবেশী জাহিদ শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়।
এসময় শিশুটি চিৎকার দিলে ওই ঘরের লোকজন ছুটে আসলে জাহিদ পালিয়ে যায়। পরে শিশুটির মা বাবা চাকুরির সুবাদে চট্টগ্রামে থাকায় তাদের সাথে যোগাযোগ করে গত মঙ্গলবার শিশুটির নানী মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দেয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ জানায়, গ্রেফতারকৃত জাহিদকে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।
