প্রধান সূচি

Friday, July 19th, 2019

 

কাউখালীতে কীটনাশক পানে যুবকের আত্মহত্যা

কাউখালী উপজেলায় কীটনাশক পান করে সৌরভ কুন্ডু (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার বিকালে উপজেলার বলভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সৌরভ ওই গ্রামের মাধব কুন্ডুর ছেলে। জানাগেছে, শুক্রবার বিকেলে সৌরভ পরিবারের সবার অগোচরে কীটনাশক জাতীয় ওষুধ সেবন করে ছটফট করতে থাকেন। বিষয়টি নজরে আসলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে আটটার দিকে সে মারা যান। পরিবারের ওবিস্তারিত পড়ুন


বাগেরহাটে চলছে সরকারী রাস্তার তালগাছ কাটার মহোৎসব

বাগেরহাটের কচুয়ায় চলছে অবৈধভাবে সরকারী রাস্তার পাশের তালগাছ কাটার মহোৎসব। এলাকাবাসি ও স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান বাধা দিলে ও তা মানতে নারাজ গাছ খেকো এ চক্রটি। বুধবার সকাল থেকে কচুয়া উপজেলার শিবপুর বিষখালী রাস্তার মধ্য গোপালপুর সড়কের পাশের তালগাছগুলি কাটা শুরু হয়। কোন বাধা না মেনেই তারা তালগাছ কর্তন অব্যাহত রাখে। বৃহস্পতিবার এলাকাবাসি ও স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান বাধা দিলে সামাজিক বনবিভাগের একটি কার্যাদেশ দেখায় এই চক্রটি। পরে উপজেলা নির্বাহী অফিসারের অফিস সহকারীসহ পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। এসময়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান এস. এম. মাহফুজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে তারা বৈধভাবে কিনেছেন বলেবিস্তারিত পড়ুন


শিক্ষকের কলমের আঘাতে চোখ হারাতে বসেছে ছাত্র

নাজিরপুরে হাতের লেখার খাতা দেখাতে ব্যর্থ হওয়ায় শিক্ষকের কলমের আঘাতে চোখ হারাতে বসেছে আল মামুন (৯) নামে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্র। ঘটনাটি ঘটেছে গত ২ রা জুলাই উপজেলার ৩৩নং উত্তর পশ্চিম কলারদোয়ানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আল মামুন ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র এবং কলারদোয়ানিয়া গ্রামের সোহাগ রহমানের ছেলে। অভিযুক্ত শিক্ষকের নাম সাইফুল ইসলাম খোকন। তিনি ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ঘটনায় ওই ছাত্রের মা মাকসুদা বেগম বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে গত সোমবার পিরোজপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন। আদালত অভিযোগের বিষয়টি আমলে নিয়ে নাজিরপুর থানার ওসিকে মামলাটিবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা ছাত্র গ্রেফতার

মঠবাড়িয়ায় ৫বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা ছাত্র জাহিদ কাজী (১৬) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের মিরুখালী সড়ক থেকে থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জাহিদ কাজীকে গ্রেফতার করে। জাহিদ উপজেলার দাউদখালী ইউনিয়নের রড়হারজী গ্রামের রুস্তুম কাজীর ছেলে ও স্থানীয় একটি মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্র। মামলা সূত্রে জানা গেছে, শিশুটি তার নানা বাড়ি বড়হারজী গ্রামে নানীর কাছে থাকে। গত সোমবার বিকেলে শিশুটি পাশের একটি ঘরে খেলছিল সে সময় প্রতিবেশী জাহিদ শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটি চিৎকার দিলে ওই ঘরের লোকজন ছুটে আসলে জাহিদ পালিয়েবিস্তারিত পড়ুন


কাউখালীতে দলিত পরিবারের শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ

কাউখালীতে দলিত (ঋষি সম্প্রদায়) পল্লীর শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। কাউখালী উন্নয়ন পরিষদের উদ্যোগে শুক্রবার সকালে উপজেলা উন্নয়ন পরিষদের সভাপতি শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু এই ছাতা বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবক উপস্থিত ছিলেন। পরে ঐ সকল শিক্ষার্থীদের মৌসুমী ফল আম দিয়ে আপ্যায়ন করা হয়। যাদের মধ্যে ছাতা বিতরণ করা হয়েছে তারা হলেন, সরকারি কাউখালী মহাবিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ছাত্রী মনিকা দাস, একাদশ প্রথম বর্ষের ছাত্র উজ্জ্বল দাস, সবুজ দাস, অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী সাথী দাস, সরকারি এস. বি. বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী যুথী দাস, কাজী হারুন অরবিস্তারিত পড়ুন


মেঘনা নদীতে জাহাজ ডুবি

প্রাণে বাঁচলেন ইন্দুরকানীর জাহাজের মাষ্টার ও তার সহোদর

চাঁদপুরের মেঘনা নদীতে তেলের ট্যাঙ্কারের ধাক্কায় পাথর ভর্তি জাহাজডুবিতে জাহাজে থাকা পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার জাহাজের মাষ্টার নজরুল ইসলাম ও তার সহোদর ছোট ভাই আলমগীর হোসেন জেলেদের সহায়তায় প্রাণে বেঁচে গেলেন। বৃহস্পতিবার রাতে মোংলা বন্দর থেকে আসা নির্মান কাজের কালো পাথর বোঝাই মুন্সি এক্সপ্রেস নামের জাহাজটি ঘূর্নি¯্রােতে মেঘনা নদীর চাঁদপুর শহরের হরিসভা এলাকায় পৌছলে সামিয়া-২ নামের একটি তেলের ট্যাঙ্কার পিছন থেকে এসে জাহাজটিকে সজোরে ধাক্কা দিলে জাহাজটি ফেটে পানি ঢুকে নিমেষেই ডুবে যায়। জাহাজে থাকা মাষ্টার, চালক, সুকানীসহ ১০ ষ্টাফ প্রাণে বাঁচার জন্য সবকিছু রেখে নদীতে ঝাঁপ দেয় এবং তাদের চিৎকারেবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে মহিলা আওয়ামী লীগ নেত্রীর দু’পা ভাঙ্গা মামলায় ১১ আসামীর জামিন

ইন্দুরকানীতে মহিলা আওয়ামী লীগ নেত্রীর দু’পা ভাঙ্গা মামলায় ১১ আসামীর জামিন দিয়েছে আদালত। বৃহস্পতিবার পিরোজপুর সিনিয়র চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেডের আদালতে আদালতে ১নং আসামী আলাউদ্দিন, ২নং আসামী আলমগীর  ৩নং আসামী আঃ রশিদ হাওলাদারসহ ৮ জন আসামী হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত  শুনানী শেষে তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে গত বুধবার একই আদালতে আসামী পল্লী চিকিৎসক মিজানুর রহমান, তার স্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পলি বেগম ও মাদ্রাসা শিক্ষক আমিনুর রহমান খান এই তিনজন জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এ মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মনিরুজ্জামানবিস্তারিত পড়ুন


আতিয়ার সভাপতি-সাইফুল সম্পাদক

বাগেরহাট জেল শ্রমিকদলের কমিটি অনুমোদন

সরদার আতিয়ার রহমানকে সভাপতি ও মো. সাইফুল ইসলামকে সম্পাদক করে বাগেরহাট জেলা শ্রমিক দলের বাগেরহাট জেলা শ্রমিক দলের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গত সোমবার এ কমিটির অনুমোদন দেন দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসািন ও সাধারন সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম। এ কমিটির অন্যরা হলেন, খান আওসাফুর রহমান (বাবু খান) সহ-সভাপতি, তাপস কুমার রায় যুগ্ম-সাধারন সম্পাদক, শেখ আবু হানিফ শানুকে সাংগঠনিক সম্পদক করে মোট ৭১ সদস্য বিশিষ্ঠ কমিটির অনুমোদন দিয়া হয়েছে।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial