প্রধান সূচি

কাউখালীতে কীটনাশক পানে যুবকের আত্মহত্যা

কাউখালী উপজেলায় কীটনাশক পান করে সৌরভ কুন্ডু (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার বিকালে উপজেলার বলভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সৌরভ ওই গ্রামের মাধব কুন্ডুর ছেলে।

জানাগেছে, শুক্রবার বিকেলে সৌরভ পরিবারের সবার অগোচরে কীটনাশক জাতীয় ওষুধ সেবন করে ছটফট করতে থাকেন। বিষয়টি নজরে আসলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে আটটার দিকে সে মারা যান।

পরিবারের ও স্থানীয়রা জানান, সৌরভ দীর্ঘদিন মানসিক রোগী ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial