প্রধান সূচি

ইন্দুরকানীতে ভাইর দায়ের কোপে ভাই আহত

ইন্দুরকানীতে দিনমজুর মোহাম্মাদ মাঝী (৪৫)কে কুপিয়ে জখম করেছে আপন ভাই এবং ভাতিজা। রবিবার বিকেলে উপজেলার কলারণ গ্রামে এ ঘটনা ঘটে। আহত মোহাম্মদ মাঝিকে স্বজনরা উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেছে।

আহত মোহাম্মদ মাঝির মেয়ে লাইজু আক্তার জানান, রবিবার সকালে খাল কাটাকে কেন্দ্র করে বসতবাড়ির জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় আহতের ভাই জলিল মাঝি, ছেলে রহিম মাঝি এবং তার স্ত্রী মনোয়ারা বেগম মোহাম্মদ মাঝিকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে।

ইন্দুরকানী থানার ওসি হাবিবুর রহমান জানান, খালের কাটা মাটি নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটিতে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন আহত হয়েছে। আহতকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial